কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রীর গাড়িসহ আটক ২

সাবেক প্রতিমন্ত্রীর গাড়ি। ছবি : কালবেলা
সাবেক প্রতিমন্ত্রীর গাড়ি। ছবি : কালবেলা

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের কোটি টাকা মূল্যের একটি গাড়ি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়ির চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তসংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। উদ্দেশ্য ছিল ঈদের খাবার নিয়ে সাবেক এমপির ছেলের জন্য ঢাকার বাসায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে গাড়িটি কাকিনা পেট্রলপাম্পের কাছে পৌঁছলে এলাকাবাসী সেটিকে আটক করে পরে কালীগঞ্জ থানা পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুইজনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১০

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১১

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১২

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৩

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৪

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৫

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৬

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৭

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৮

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৯

১১ রানে হারল বাংলাদেশ

২০
X