কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০৪:০৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

হত্যা মামলার আসামি রুমা আক্তার ওরফে সুমনা। ছবি : কালবেলা
হত্যা মামলার আসামি রুমা আক্তার ওরফে সুমনা। ছবি : কালবেলা

পাওনা টাকা চাওয়ায় রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসানকে হত্যা মামলায় স্বামী সোহেল রানা ও তার স্ত্রী রুমা আক্তার ওরফে সুমনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলামের আদালত এ রায় দেন। এ ছাড়া হত্যার পর লাশ গুমের দায়ে তাদের আরও তিন বছর করে কারাদণ্ড, তিন হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক মাস করে বিনাশ্রম কারাভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী তাদের কাছে আড়াই লাখ টাকা পেতেন। টাকা যেন না দিতে হয়, এজন্য তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে জামিনে থাকা দুই আসামি আদালতে হাজির হন। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম কামরুল হাসানকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে তার খালা অ্যাডভোকেট রেহেনা পারভীন ঢাকার সিএমএম আদালতে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর মামলা করেন। আদালত মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেয়। পল্টন থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। তবে ওই অভিযোগপত্রে নারাজি দাখিল করেন রেহানা পারভীন। পরে আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পুলিশ পরিদর্শক হারুনর রশীদ তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। তদন্তে কামরুল হাসানকে খুন করে লাশ ঘুমের রহস্য ওঠে আসে। ভিকটিমের লাশ খণ্ডখণ্ড করে বস্তায় ভরে বিলের মধ্যে ফেলে দেয় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১০

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১১

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১২

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৩

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৪

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৫

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৬

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৮

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৯

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

২০
X