কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা গাজী সারোয়ার বাবুর বহুতল ভবন-জমি জব্দ

গাজী সারোয়ার হোসেন বাবু। ছবি : সংগৃহীত
গাজী সারোয়ার হোসেন বাবু। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুর নামে থাকা ছয়তলা ভবন, দোকানঘর ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

জব্দ সম্পদের মধ্যে সদরঘাটের গ্রেটওয়াল শপিংমলে থাকা ১৬টি দোকানঘর, যাত্রাবাড়ীতে ছয়তলা ভবন এবং একই এলাকায় সাড়ে সাত শতক জমি রয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক খোকন চন্দ্র মোহন্ত এসব সম্পদ ক্রোক আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গাজী সারোয়ার হোসেন বাবুর (৪১) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ২৫ লাখ ৫২ হাজার ৫২৪ টাকা মূল্যের সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯৮ টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখার অপরাধে মামলা করা হয়েছে।

মামলা তদন্তকালে জানা যায়, ২০১৮ সালের ২৫ নভেম্বর গ্রেটওয়াল শপিং সেন্টারের পক্ষে গ্রেটওয়াল ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালকের পক্ষ এবং এ মামলার আসামি গাজী সারোয়ার হোসেন বাবু দ্বিতীয় পক্ষ/ভাড়াটিয়া পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে গ্রেটওয়াল শপিং সেন্টারের চতুর্থ তলার ১৬টি দোকানঘর ৫০ লাখ টাকায় গ্রহণ করেন। তদন্তকালে আসামির মালিকানাধীন দোকানগুলোর পজিশন মূল্য বাবদ পরিশোধিত ৫০ লাখ টাকার গ্রহণযোগ্য আয়ের উৎস সংক্রান্ত তথ্যাদি আসামি সরবরাহ করতে পারেননি বিধায় এ সম্পদ তার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১০

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১১

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১২

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

১৩

এখন মনে হচ্ছে, সত্যিই আমি একা হয়ে গেছি : সিফাত

১৪

ফেনী চেম্বার অব কমার্সের নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের জয়

১৫

ভারতীয় মদ ফেলে পালাল চোরাকারবারিরা

১৬

নির্যাতিত তৃণমূল নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেট বরাদ্দের দাবি শামা ওবায়েদের

১৭

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ: ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

১৮

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

১৯

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

২০
X