কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরিফ খান জয়। ছবি : সংগৃহীত
আরিফ খান জয়। ছবি : সংগৃহীত

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, স্ত্রী সোনিয়া আরিফ সোমা, ছেলে খান জিনিদিন ইয়াজিদ জিদান ও মেয়ে উম্মে সাওদা খানসহ চারজনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

এছাড়াও আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মঈনউদ্দীন মোনেম ও পদ্মা ব্যাংক পিএলসি শাখার এসইভিপি সাব্বির মোহাম্মদ সায়েমের দেশত্যাগের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেনের (গালিব) আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আরিফ খান জয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা-২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

এদিকে, দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেড সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফত ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি, ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সাথে প্রতারণা ও নিজেদের মাধ্যমে একে অপরের যোগসাজশে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অপরাধে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে। গোপনসূত্রে জানা যায়, মামলার আসামি ব্যক্তিগণ অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

গত বছরের ৭ অক্টোবর পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন একই আদালত।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X