সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক রাষ্ট্রপতির জামাতাসহ বাধ্যতামূলক অবসরে ২ কর কমিশনার

জাতীয় রাজস্ব বোর্ডের লোগো। ছবি : কালবেলা
জাতীয় রাজস্ব বোর্ডের লোগো। ছবি : কালবেলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের দুজন কর কমিশনারকে (চলতি দায়িত্ব, মূল পদ-অতিরিক্ত কর কমিশনার) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যু করা পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়। ওই দুইজন হলেন-কর কমিশনার মো. শফিকুল ইসিলাম আকন্দ ও মোহাম্মদ মাহমুদুজ্জামান।

জানা গেছে, কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ কর আপীল অঞ্চল-১, ঢাকার কর কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। আর মোহাম্মদ মাহমুদুজ্জামান রাজশাহী কর আপিল অঞ্চলের কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। তবে তাদের দুজনেরই মূল পদ অতিরিক্ত কর কমিশনার। তবে প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কারণ বলা হয়নি। উভয় আদেশ বলা হয়েছে, তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন মর্মে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

এর আগে চট্টগ্রামে কর্মরত অবস্থায় মো. শফিকুল ইসলাম আকন্দের বিরুদ্ধে বিভিন্ন সময় চাকরিতে থাকাবস্থায় ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে চট্টগ্রামের এক করদাতা প্রমাণসহ অভিযোগ দাখিলের পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। অবশ্যই সম্প্রতি বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে পদায়ন করা হয়। কিন্তু ঘুষ ও দুর্নীতির প্রমাণ থাকায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অন্যদিকে, কর অঞ্চল-৫ সহ বিভিন্ন কর অঞ্চলে দায়িত্ব পালনকালে মাহমুদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ ওঠে।

এর আগে গত ১৭ এপ্রিল এনবিআর সদস্য (চলতি দায়িত্ব) আবু সাঈদ মো. মুস্তাক এবং ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক কর কমিশনার মো. গোলাম কবীরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। যদিও প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, মাহমুদুজ্জামান সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের জামাতা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X