কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
সরকারবিরোধী অপরাধ

পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক নাইমসহ ২ জন কারাগারে

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পুরোনো ছবি

অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পল্টন থানা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম নাইমসহ ২ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আরেক আসামি হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পল্টন থানার সাবেক সহসভাপতি ফাহাদ হোসেন বাপ্পি।

মঙ্গলবার (১০ জুন) একদিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে পল্টন মডেল থানা পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক বিমান তরফদার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রোকনুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিরাসহ অজ্ঞাতনামা আসামিরা গত ২৪ মে নিষিদ্ধ সংগঠনের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। আসামিরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করার নিমিত্তে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে ঘটনাস্থলে মিলিত হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X