কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ 

আলোচিত প্রিন্স মামুন ও লায়লা। ছবি : সংগৃহীত
আলোচিত প্রিন্স মামুন ও লায়লা। ছবি : সংগৃহীত

অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার (১৩ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালত এ আদেশ দেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বলেন, গত ১৫ মে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে এ মামলার আবেদন করেন লায়লা। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পরবর্তী আদেশের জন্য ১৩ জুলাই ধার্য করেন। তবে আদালত মামলাটি খারিজ করে দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। লায়লা ঘুমন্ত অবস্থা থেকে জেগে তার উপস্থিতিতে হতচকিয়ে যান। প্রিন্স মামুনকে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। মামলা কোর্টে বিচারাধীন, এ বিষয়ে তার কিছু করার নেই বলে জানিয়ে দেন। তখন মামুন তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকেন। দুপুর একটা থেকে ৩টা পর্যন্ত প্রিন্স মামুন নামক ফেসবুক পেজ থেকে ৪ বার লাইভ ভিডিও প্রচার করে শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় ও লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায়, শুয়ে থাকাসহ বিভিন্ন ভিডিও, গালাগাল, হুমকি, অশ্লীলভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাইভ প্রচার করেন। যার প্রতিটা ভিডিও এক মিলিয়নের বেশি ভিউ বা প্রদর্শিত হয়েছে।

লায়লার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে প্রিন্স মামুন লায়লার মান-সম্মান ক্ষুণ্নসহ ব্যক্তিগত গোপনীয়তা প্রচার করেন। এর ফলে লায়লার ব্যক্তিগত জীবন এখন হুমকির সম্মুখীন হয়ে গেছে। পরবর্তীতে লাইভে প্রচারিত ভিডিওগুলো আসামি তার ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক থেকে খণ্ড খণ্ডভাবে প্রচার করে সামাজিকভাবে লায়লার সম্মানহানি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X