তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
প্রিন্ট সংস্করণ

রুনা লায়লার সংগীত জীবনের ৬০ বছরপূর্তি

রুনা লায়লা। ছবি : সংগৃহীত
রুনা লায়লা। ছবি : সংগৃহীত

বিশ্ব সংগীতের গর্ব বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। নিজের সংগীত জীবনের পথচলায় ছয় দশক অর্থাৎ ৬০ বছর পূর্ণ করেছেন। বর্ণাঢ্যময় এ জীবনের অসংখ্য প্রাপ্তি, কোটি কোটি শ্রোতা-দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন তিনি। এখনো প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে বিশেষত বাংলাদেশের গায়িকাদের অনুপ্রেরণার নাম রুনা লায়লা।

দেখতে দেখতে এ কিংবদন্তির সংগীত জীবনে ৬০টি বছর পূর্ণ করেছেন। তার এ অর্জন নিয়ে দেশের বেসরকারি একটি টেলিভিশনে ‘স্টার নাইট’ শিরোনামে একটি বিশেষ শোয়ের আয়োজন করা হয়েছে। যেটি আজ শুক্রবার প্রচার হবে। দেশের এ সময়ের জনপ্রিয় ১০ সংগীত তারকা কনা, লিজা, লুইপা, কোনাল, ঝিলিক, সুকন্যা, সাব্বির, কিশোর, অপু, ইউসুফ বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে রুনা লায়লাকে চমকে দেবেন। শুধু তাই নয়, রুনা লায়লার পরিবার এবং আন্তর্জাতিক অঙ্গনের অনেক সংগীত ও চলচ্চিত্র তারকা তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আবেগাপ্লুত করেছেন জীবন্ত এ কিংবদন্তিকে।

রুনা লায়লার শৈশব-কৈশোর ও সংগীত জীবনের অপ্রকাশিত ছবি এবং অজানা কিছু তথ্য জানা যাবে ‘স্টার নাইট’-এর এই পর্বে। এ আয়োজনে উপস্থিত হওয়া প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘বেশ কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম। অক্টোবরের প্রথম সপ্তাহেই দেশে এসেছি। দেশে ফিরেই এ আয়োজনে অংশগ্রহণ করা। আমার সংগীত জীবনের ৬০ বছরপূর্তিতে বিশেষ এ আয়োজনের পরিকল্পনা, সেট ডিজাইন, কেকসহ সবকিছুই আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X