বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

কিংবদন্তির জন্মদিন আজ

রুনা লায়লা I ছবি: সংগৃহীত
রুনা লায়লা I ছবি: সংগৃহীত

বিশ্বনন্দিত সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। বরাবরের মতো এবারের দিনটিও তিনি উদযাপন করবেন ঘরোয়া আয়োজনে, পরিবারের সদস্যদের সঙ্গেই। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো বর্ণাঢ্য আয়োজন থাকছে না বলেও জানিয়েছেন এ গুণী শিল্পী।

দীর্ঘ ছয় দশকের সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি ও ইংরেজিসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। তার গাওয়া জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’ নতুন করে কণ্ঠায়িত হয়েছে কোক স্টুডিও বাংলার জন্য। রোববার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। তৃতীয় সিজনের ঘোষণা আসার পর থেকেই আলোচনা ছিল যে, এ সিজনে গান করছেন রুনা লায়লা। টিজার প্রকাশের পর অবশেষে পুরো গানটি প্রকাশ পায় ১৪ নভেম্বর।

এদিকে জন্মদিন উপলক্ষে আজ প্রকাশিত হচ্ছে তাকে নিয়ে লেখা উপন্যাস ‘মায়ার সিংহাসন’। আব্দুল্লাহ আল মুক্তাদিরের লেখা এ গ্রন্থে উঠে এসেছে বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি হয়ে ওঠার গল্প। বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।

জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘এখন পরিবারের সঙ্গেই দিনটি কাটে। ছোটবেলার জন্মদিনগুলোই বেশি মনে পড়ে—মা নতুন জামা বানিয়ে দিতেন, রান্না করতেন নানা মজার খাবার। সংগীতজীবনে এতদূর আসতে বাবা-মা, বড় বোন দীনা লায়লা ও পরিবারের সবার অসাধারণ সহযোগিতা পেয়েছি। হাজারো গান করেছি—প্রতিটি গানই ছিল চ্যালেঞ্জিং, প্রতিবারই নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। আজও সেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মানুষের অগাধ ভালোবাসাই আমাকে এতদূর নিয়ে এসেছে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X