কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জাবির সাবেক সহকারী প্রক্টর জনি রিমান্ডে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

জুলাই আন্দোলনের সময় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজা হোসেন মারুফা হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, সাবেক সহকারী প্রক্টর সাবেক সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক মো. মোস্তাকিম বিল্লাহ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ঢাকা জেলার পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক বাহাজ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২৩ আগস্ট ভোর তিনটায় সাভারের ব্যাংক টাউনের এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে রাসেল হত্যায় সাভার থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট নানীর বাড়ি থেকে সাভার থানাধীন বক্তারপুর এলাকায় আন্দোলনে অংশ নেন গাজীপুরের সাহাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাফিজা হোসেন মারুফা। ঘটনার দিন দুপুর ২টায় আসামিদের ছোড়া গুলি তার বুকে লাগে। পরে সহযোদ্ধারা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন গত বছরের ১১ সেপ্টেম্বর সাভার থানায় মামলা করেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১০

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১১

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১২

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৩

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৫

টিভিতে আজকের যত খেলা

১৬

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৮

স্বর্ণের আজকের বাজারদর

১৯

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

২০
X