কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৩:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

যে হাতে সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে লিখি, সে হাতেই হাতকড়া : সাংবাদিক পান্না

আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ছবি : কালবেলা
আদালতে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ছবি : কালবেলা

মঞ্চ ৭১ ব্যানারে গোলটেবিল করায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে নিজের হাতকড়া উঁচিয়ে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, সাংবাদিকরা সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই হাতে লেখে। দেখেন আমার এই হাতেই হাতকড়া। বলুন, সাংবাদিকরা কি লিখবে। কার পক্ষে লিখবে।

শুক্রবার (২৯ আগস্ট) শুনানি শেষে শাহবাগ থানার এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এদিন সকাল ১০টার দিকে আসামিদের আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর সাড়ে ১০টায় তাদের সবার মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ও অধ্যাপক কার্জন বাদে বাকিদের পেছনে পিছমোড়া করে হাতকড়া বেঁধে এজলাসে তোলা হয়। তোলার সময় হাতকড়া পরানো অবস্থায় হাত উঁচু করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেন, সাংবাদিকরা সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই হাতে লেখে। দেখেন আমার এই হাতেই হাতকড়া। বলুন, সাংবাদিকরা কি লিখবে। কার পক্ষে লিখবে।

এ সময় আপনাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের যে অভিযোগ সেটা কতটুকু সত্য জানতে চাইলে তিনি আরও বলেন, আপনাদের কি মনে হয় আমরা সন্ত্রাসী? মুক্তিযোদ্ধাদের পক্ষে বলা বা মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলা এগুলো কি সন্ত্রাসী করা বলে। দেশের সূর্য সন্তানরা এই দেশের জন্য যুদ্ধ করেছে। এ দেশকে যারা স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা মানে কি সন্ত্রাসী করা? এটা কি আপনাদের মনে হয়।

পরে তাদের কাঠগড়ায় রাখা হয়। শুনানি শুরু হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান সবাইকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন সব আসামিকে কারাগারে আটক রাখার জোর দাবি জানান। এ সময় পান্নার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চান।

শুনানির একসময় পান্না হাত উঁচু করে কথা বলতে চান। তখন বিচারক বলেন, আপনার আইনজীবী আছে নাহ। তখন আসামি বলেন, হ্যাঁ। তাও কিছু বলতে চাই। এ সময় পান্না বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি দোষ। আমরা সাংবাদিকরা কি কথা বলতে পারব না। তখন রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন এর বিরোধিতা করেন। এ আইনজীবী বলেন, এ সাংবাদিক আওয়ামী লীগের সহযোগী। এত বছর সুবিধা নিয়ে এখন আদালতে সবাইকে থামিয়ে কথা বলতে চায়। তখন আসামি পান্না ও আইনজীবী নয়ন দুই দিক থেকে উচ্চ বাক্যে কথা বলতে থাকেন। এজলাসে তখন হট্টগোল দেখা যায়। এরপর শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে বেলা ১১টা ২ ১মিনিটের দিকে শুনানি শেষে সাংবাদিক পান্নাসহ সব আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে সাংবাদিকদের দেখে চিৎকার করে পান্না বলেন, এই দেখেন আমার হাতে হাতকড়া। তখন পিছমোড়া করে হাত বাঁধা সেটা দেখানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে বাধা দেয়। তখন আবারও পান্না চিৎকার করে বলেন, ‘হাতকড়া পরাবেন, দেখাতে দিবেন না। হ্যাঁহ, এটা কোন ধরনের কথা।’ এই কথা তিনি বারবার বলতে থাকেন।

এরপর তাকে হাজতখানায় নেওয়া হয়। পরে বেলা ১১টা ৫১ মিনিটে সিএমএম হাজতখানা থেকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে সব আসামিকে ওঠানো হয়। প্রিজনভ্যান থেকে পান্না গ্রিলের ফাঁক দিয়ে উঁকি মেরে বলেন, ‘সাংবাদিকরা কি কথা বলতে পারবেন না, সাংবাদিকদের হাতে হাতকড়া- এটা কোন দেশ? কোথায় আছি আমরা।’ এরপর প্রিজনভ্যান যেতে থাকে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ডিআরইউতে মঞ্চ ৭১ নামে একটি ব্যানারে গোলটেবিল আলোচনা চলছিল। এ সময় একদল ব্যক্তি নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দুপুর সোয়া ১২টার দিকে ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেন। এদিকে গোলটেবিলের এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১০

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১১

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১২

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৩

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৪

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৫

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৬

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৭

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৮

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৯

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

২০
X