কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষক কার্জনসহ দুজনের জামিন মেলেনি

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, হাফিজুর রহমান (কার্জন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি জন গুনী মানুষ। আপনাদেরও (বিচারক) শিক্ষক। আর প্রশাসনের অনুমতি নিয়েই কিন্তু সেখানে প্রোগ্রাম করেছিলেন। তাদের জামিনের প্রার্থনা করছি।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাশাসক হাসিনার বিদায় হয়। সেই দিনই তারা ‘৭১ মঞ্চ’ প্রতিষ্ঠা করে। তাদের উদ্দেশ্য হাসিনাকে ফিরিয়ে আনা। ৭১ মঞ্চের সঙ্গে জড়িত জেড আই খান পান্না, লতিফ সিদ্দিকী, তার ভাই কাদের সিদ্দিকী। এরা প্রত্যেকে আওয়ামী লীগার। এরা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃস্থানীয় পর্যায়ে ছিল। কেউ অভিমানে, আবার কেউ বহিষ্কার হয়ে চুপ ছিলেন।

তিনি আরও বলেন, তাদের এই মঞ্চের উদ্দেশ্য হাসিনাকে ফিরিয়ে আনা। আওয়ামী লীগ এদেশ থেকে পালিয়ে গেছে। তারা আর ফিরতে পারবে না। তারা যে স্বপ্ন দেখে তা দুঃস্বপ্ন হবে। তাদের জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুরের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X