কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় ৬ হত্যা: ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর

জাসদ সভাপতি হাসানুল হক ইনু। পুরোনো ছবি
জাসদ সভাপতি হাসানুল হক ইনু। পুরোনো ছবি

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনে ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ১৪ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন—অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নাহার।

প্রসিকিউশন অভিযোগ গঠনের শুনানির জন্য এক সপ্তাহ সময় চাইলেও আসামিপক্ষ অতিরিক্ত দুদিন সময় চান। উভয়পক্ষের শুনানি শেষে ১৪ অক্টোবর দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

এর আগে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-২ ইনুকে আদালতে হাজির করার আদেশ দেন। একই দিন প্রসিকিউশন পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়। শুনানিতে অভিযোগগুলো উপস্থাপনের পর আদালত তা আমলে নিয়ে ইনুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন এবং একাধিক মামলার বিচারাধীন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত ও অনেকে আহত হন। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে তদন্তকারী সংস্থা প্রতিবেদন জমা দেয় এবং পরবর্তীতে প্রসিকিউশন পক্ষ অভিযোগ দাখিল করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১০

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১১

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১২

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৩

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৪

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৫

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৬

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৮

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৯

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

২০
X