কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীকের বিধান কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১ ডিসেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ২৭ নভেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীক ব্যবহার করে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এমন বিধানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

বিধান স্থগিতের পাশাপাশি জোটবদ্ধ নির্বাচনে একই প্রতীক ব্যবহারের বিধান বহাল চেয়েছেন তিনি। এতে আইন মন্ত্রণালয়ের সচিব ও ইসি সচিবকে বিবাদী করা হয়।

রিট আবেদনকারী মোমিনুল আমিন বলেন, আরপিওতে যে সংশোধনী আনা হয়েছে, তা অসাংবিধানিক ও মতপ্রকাশের পরিপন্থি। মূলত এই সংশোধনী আনা হয়েছে জামায়াত ও এনসিপিকে নির্বাচনে সুবিধা দিতে বলেও অভিযোগ করেন তিনি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X