কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

গোলাগুলিতে ভুবনের মৃত্যু : গ্রেপ্তার হিমেল রিমান্ডে

রিমান্ডের প্রতীকী ছবি
রিমান্ডের প্রতীকী ছবি

গোলাগুলিতে ভুবন চন্দ্র নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মারুফ বিল্লাহ হিমেলের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি হিমেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিএম রানা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রল পাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক ঘিরে ধরে। এ সময় দৌঁড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গোলাগুলির সময় অফিস থেকে ফকিরাপুল আরামবাগের মেসে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন ভুবন চন্দ্র। ৮ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে হাসপাতালে মারা যান ভুবন।

এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১০

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১১

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১২

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১৩

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১৪

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৫

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৭

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৮

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৯

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

২০
X