কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শুনানিতে আদালতকে যা বললেন আমীর খসরু

আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা
আদালতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। ছবি : কালবেলা

বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই গায়েবি মামলা দেওয়া হয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ নভেম্বর) পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় রিমান্ড শুনানির সময় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকেও আদালতে তোলা হয়।

এদিন দুপুরের পর আমীর খসরু মাহমুদ ও জহির উদ্দিনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবীরা। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘মাননীয় আদালত, আমার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেটিই প্রথম বানোয়াট মামলা নয়। এ রকম শত শত বানোয়াট গায়েবি মামলা দেওয়া হয়েছে। বাংলাদেশের অভিধানে (ডিকশনারি) গায়েবি মামলা নতুন শব্দ যুক্ত হয়েছে। বিশ্বের কোথাও এ রকম গায়েবি মামলা হয় না।’

বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে উল্লেখ করে আমীর খসরু আদালতকে বলেন, ‘মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এই অবৈধ অনির্বাচিত সরকার ক্ষমতা দখলের জন্যই বানোয়াট মামলা দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মাননীয় আদালত, আমরা কেন সহিংসতা করতে যাব? আমাদের তো সহিংসতার দরকার নেই। আমরা মহাসমাবেশ ডাকলে লাখ লাখ লোক জড়ো হয়। দুঃখের বিষয় যে, সরকার রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাননীয় আদালত, জনগণ এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের ধ্বংস করে দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। ২০ থেকে ৩০ লাখ লোক সমাবেশে জড়ো হয়। অনেক ঘটনা ঘটেছে। সেসব নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দু’বেলা খেতে পারছে না। ব্যাংক লুট হয়ে যাচ্ছে। দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

এ মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিরা হলেন- স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

সড়কের পাশে ময়লার স্তূপে যুবকের মরদেহ

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১০

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১১

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১২

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৩

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৪

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১৬

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৭

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৮

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৯

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

২০
X