কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ককটেল বিস্ফোরণ : সাবেক কাউন্সিলরসহ দুজন রিমান্ডে

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৭ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহীনেরও চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের ডিবি উপপরিদর্শক আবুল বাসার। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত শুক্রবার মিরপুর ও কলাবাগান থানা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপি ও এর অঙ্গসংগঠনের ডাকা মহাসমাবেশের আইন শৃঙ্খলা ডিউটি চলাকালে সংবাদ পান যে হাতিরঝিল থানাধীন মগবাজার রেলগেইট এলাকায় বিএনপির নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করতেছে।

সংবাদের সত্যতা যাচাই করার জন্য মগবাজার ওয়ারলেস রেলগেইট সংলগ্ন ৫০৭ নাবিল ফুড দোকানের সামনে রাস্তায় উপস্থিত হলে উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করে।

আসামিদের ছোড়া লাঠি ও ইটের টুকরার আঘাতে সঙ্গীয় তিন পুলিশ সদস্য আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৫টি বাঁশের লাঠি ২০টি ছোট বড় ইটের টুকরা, ১২টি ভাঙা কাঁচের টুকরা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত ২৯ অক্টোবর গোয়েন্দা বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামান হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X