শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৪২ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
পিস্তল ছিনতাই মামলায়

বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সের সাত দিনের রিমান্ড আবেদন

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। পুরোনো ছবি
বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। পুরোনো ছবি

পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

আজ রোববার (৫ নভেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক ফরহাদ মাতুব্বর এ আবেদন করেন।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এ সময় আইনজীবী মহি উদ্দিন চৌধুরী জামিন চেয়ে আবেদন করেন। এর আগে গত ২ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ধার্য ছিল। তবে মির্জা আব্বাস অন্য মামলায় রিমান্ডে থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য আদালত ৫ নভেম্বর তাকে আদালতে হাজিরের জন্য কারা পরোয়ানা জারি করেন।

গত ৩১ অক্টোবর আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১০

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১১

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

১৪

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

১৭

রিজার্ভ আরও বাড়ল

১৮

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১৯

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

২০
X