কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবদল নেতা ইসহাকসহ ৯ জনের তিন বছরের কারাদণ্ড

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বংশাল থানার নাশকতার মামলায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারসহ ৯ জনের তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ রায় ঘোষণা করেন।

রায়ে দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তাদের তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের ছয় মাসের কারাভোগ করতে হবে।

কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, এডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। আসামিদের মধ্যে ইয়াকুব সরকার ৮ মাস ধরে কারাগারে আছেন। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অপর আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

২০১৩ সালের মে মাসে বংশাল থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১১

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১২

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৪

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৫

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৬

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৭

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৮

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৯

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

২০
X