মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে অংশ নিতে পারবেন না মৌলভীবাজার-৩ আসনের এম‌ এ রহিম

মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি : কালবেলা
মোহাম্মদ আব্দুর রহিম শহীদ। ছবি : কালবেলা

সমর্থকের তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, দৈত নাগরিকত্ব, কর ফাঁকি ও তথ্য গোপনসহ বিভিন্ন অভিযোগে বাতিল হ‌ওয়া মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল রহিম শহীদ নির্বাচনে অংশ নেওয়ার আর সুযোগ নেই। আজ বৃহস্পতিবার হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ তার রিট আবেদন খারিজ করে দেওয়ায় আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আর সুযোগ থাকল না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এনায়েত রহিম এ আদেশ দেন। এর মাধ্যমে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম‌ এ রহিম শহিদের নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকল না।

খোঁজ নিয়ে জানা যায়, এম‌এ রহিম শহীদ গতকাল হাইকোর্টে দ্বিতীয়বার রিট (আবেদন নম্বর ১৬৭০৪) দায়ের করেছিলেন। তবে দ্বিতীয়বারও নির্বাচন কমিশনের (ইসির) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।

এর আগে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) একই ঘটনায় অপর একটি রিটে (আবেদন নম্বর ১৬৫৪৫) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছিলেন। গত ৪ ডিসেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজারের চারটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের ব্রিফিংয়ে আব্দুর রহিমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

ওইদিন সকালে মনোনয়ন বাছাইয়ের সময় দেখা যায়, মোহাম্মদ আব্দুর রহিম শহীদ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। তবে সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন- এই নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্য দলের প্রতিনিধিরা।

এ ছাড়া সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। এদিকে তিনি দ্বৈত নাগরিক বলে অভিযোগ করেন অনেকে। তাই বাতিল হয়ে যায় মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র। পরে ইসিতে আপিল তিনি। পরে তার আপিল আবেদন নামঞ্জুর করেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী সময়ে হাইকোর্টে দুই দফায় রিট দায়ের করেও প্রার্থিতা পেলেন না তিনি। এখন চেম্বার আদালতে‌ও তার রিট আবেদন খারিজ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১০

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১১

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১২

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৩

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৪

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৫

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৬

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৭

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৮

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৯

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

২০
X