কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৯ মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি শেষ, আদেশ পরে

মির্জা আব্বাস। পুরোনো ছবি
মির্জা আব্বাস। পুরোনো ছবি

রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক নয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ শুনানি হয়। আদালত নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানান।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারিতে কারাগার থেকে মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত চলাকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার পাঁচ মামলায় এবং ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ চার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে এ মামলায় গত ১ নভেম্বর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১০

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১২

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৩

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৪

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৫

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৬

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৭

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৮

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৯

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

২০
X