কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

রাজধানীর পৃথক তিন থানার ৮ মামলার মধ্যে ৫টিতে জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো (শ্যেন অ্যারেস্ট) হয়। যার মধ্যে রাজধানীর পল্টন থানার ৪টি, রমনা থানার ৩টি ও বাড্ডা থানার একটি মামলা রয়েছে। এর মধ্যে আজ তিনি ৫টি মামলায় জামিন পেলেন। পল্টন থানার অন্য ৩টি মামলায় মূল নথি জজকোর্টে থাকায় নথি প্রাপ্তিসাপেক্ষে পরে জামিন শুনানি হবে।

তিনি আরও বলেন, দুদুর বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানার একটি ও নাশকতার অভিযোগে পল্টন থানার একটি মামলায় হাইকোর্টে তার জামিন শুনানির জন্য অপেক্ষমাণ রয়েছে। তাই মুক্তি পেতে হলে তাকে আজকের ৩টিসহ এই ৫টি মামলায় জামিন পেতে হবে।

এর আগে, এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

প্রসঙ্গত, গত বছর ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। পর দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১১

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১২

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৩

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৪

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৫

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৬

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৮

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৯

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০
X