শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় মুক্তি পেতে পারেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস। পুরোনো ছবি
মির্জা আব্বাস। পুরোনো ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার সন্ধ্যায় কারামুক্তি পেতে পারেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হবেন।

এর আগে সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলহাস উদ্দিনের আদালত ঢাকা রেলওয়ে থানার মামলায় জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তিনি সব মামলায় জামিন পেলেন। এক্ষেত্রে মির্জা আব্বাসের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মহি উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, মির্জা আব্বাস সব মামলায় জামিন পেয়েছেন। এখন কারামুক্তিতে কোনো বাধা নেই। জামিননামা কারাগারে পৌঁছালেই তিনি কারামুক্ত হবেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে ১১টি মামলা হয়। শাহজাহানপুর থানার নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে ৫ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ২৪ জানুয়ারি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা রেওলয়ে থানার আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১ ফেব্রুয়ারি মির্জা আব্বাসের পল্টন থানার পাঁচ এবং রমনা মডেল থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

পরে ৫ ফেব্রুয়ারি পল্টন থানার চার ও রমনা মডেল থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। পরদিন ৬ ফেব্রুয়ারি শাহজাহানপুর, পল্টন থানার ও রমনা মডেল থানার পৃথক আরও তিন মামলায় ও গত ১৮ ফেব্রুয়ারি রমনা মডেল থানার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X