কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
নাইকো দুর্নীতি

খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য 

খালেদা জিয়া। পুরোনো ছবি
খালেদা জিয়া। পুরোনো ছবি

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আরও দুজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সোমবার (৪ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে তারা সাক্ষ্য দেন। দুই সাক্ষী হলেন মিরাজ হোসেন ও আব্দুল বাকী।

এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। পরে দুই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয় দেন। এর মধ্যে মিরাজের জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। তবে আব্দুল বাকী আংশিক জবানবন্দি দিয়েছেন। এ জন্য আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ এপ্রিল নতুন দিন ধার্য করেন।

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এরপর গত ১৯ মার্চ আদালত অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরুর আদেশ দেন।

মামলার অন্য ৭ আসামি হলেন- তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় হতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

শনিবার ব্যাংক খোলা থাকবে যেসব জেলায়

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

৩ দিন পর কুয়েতে ফেরার কথা ছিল, কিন্তু চলে গেলেন ‘না ফেরার দেশে’

ফিফার যে সিদ্ধান্তে ক্ষুব্ধ ইরান ও মিসর

ফ্রান্সে প্রকাশ্যে মদ্যপানে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের

মোহাম্মদপুরে অভিযান, আওয়ামী লীগ নেতা ইমরান গ্রেপ্তার

ভিনির গোল বাতিল নিয়ে ফিফায় ব্রাজিলের নালিশ, টানল মেসির উদাহরণ

১০

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

১১

শাহজালাল মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন

১২

মাদক প্রতিরোধে ২ পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন 

১৩

আনসার-ভিডিপি একাডেমিতে জাতীয় বেসবল টুর্নামেন্টের উদ্বোধন

১৪

তীব্র তাপপ্রবাহে স্থগিত প্যারিস প্রাইড মার্চ

১৫

এমপি মনিরুলের ক্ষোভ / স্কুলছাত্র গুলি খাবে তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না

১৬

গুমের ঘটনায় যত প্রভাবশালীই হোক, কাউকেই ছাড় নয়: মির্জা ফখরুল

১৭

চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবে: শি জিনপিং

১৮

ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?

১৯

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অটল থাকবে চীন: শি জিনপিং

২০
X