বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল হাসানের সঙ্গে মার্কিন প্রধান বিচারপতির সাক্ষাৎ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। গত ২৭ মার্চ সকাল ৯টা থেকে প্রায় ২০ মিনিটেরও বেশি সময় ধরে এই সাক্ষাৎ এবং বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপাক্ষিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর জোরারোপ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিও এতে তার অকুণ্ঠ সমর্থন এবং অঙ্গীকার ব্যক্ত করেন।

এর ফলে ফলপ্রসূ যোগাযোগ ও আয়োজনমালার মাধ্যমে সহসাই উভয় দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে প্রধান বিচারপতি জন জি রবার্টস তাতে উষ্ণ সাড়া দেন এবং সুবিধামতো সময়ে এ সফর সম্পন্ন করবেন বলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে কথা দেন।

উল্লেখ্য, ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির এটিই প্রথম সাক্ষাৎ। এ সময় প্রধান বিচারপতির মার্কিন প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশি প্রধান বিচারপতির সাক্ষাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের প্রধান বিচারপতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্যান্য বিচারপতি এবং আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাদর সম্ভাষণ জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১০

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১১

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১২

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৩

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৪

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৫

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৭

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৮

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১৯

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

২০
X