কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী কারাগারে 

হাবিব-উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত
হাবিব-উন নবী খান সোহেল। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট ও পল্টন থানার পৃথক দুই মামলায় আত্মসমর্পণের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৩১ মার্চ) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এদিন হাবিব-উন নবী আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ পল্টন থানায় ২০১৭ সালের অক্টোবরে একটি ও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মামলা করা হয়। ২০২৩ সালে এই দুই মামলায় তাকে চার বছরের কারাদণ্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

২০১৫ সালের জানুয়ারিতে নিউমার্কেট থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করা হয়। গত বছরের এই মামলায় তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১০

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১১

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১২

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৩

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৪

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৫

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৬

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৭

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১৮

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৯

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

২০
X