কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের মামলায় রাজুর জামিন মেলেনি 

জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত
জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় আসামি জিল্লুর রহমান রাজুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন আসামি রাজুর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ২৭ মার্চ আসামির জামিন বাতিলের আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী নাসিম উদ্দিন মো. বায়েজিদ। ওইদিন আদালতে হাজিরা দিতে আসলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তার জামিন বাতিল করে জেলহাজতে প্রেরণ করেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্য পণ্যের পাইকারী ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলামকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিনভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। তিনি ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় ইলেকট্রনিক ও লাইটিংসামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

এ মামলার পর রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর গত বছরের ৬ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তিনি আপসের শর্তে জামিন পান।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ও পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান আদালতে চার্জশিট দাখিল করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১১

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১২

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৩

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১৪

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১৫

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৭

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৮

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৯

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X