কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১১:৪৪ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অসুস্থ সম্রাট, অভিযোগ গঠন শুনানি ২ জুলাই

ইসমাইল চৌধুরী সম্রাট। পুরোনো ছবি
ইসমাইল চৌধুরী সম্রাট। পুরোনো ছবি

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ জন্য অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২১ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর ভারপ্রাপ্ত বিচারক ইকবাল হোসেন নতুন এ দিন ধার্য করেন।

এদিন অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে অসুস্থ থাকায় সম্রাট আদালতে উপস্থিত হতে পারেননি। পরে তার আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা অভিযোগ গঠন শুনানি জন্য সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ গঠন শুনানির নতুন দিন ধার্য করেন।

সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরের দিন ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র মামলার চার্জশিট জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

এ ছাড়া একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১-এর এসআই আব্দুল হালিম। ওই বছরের ১২ অক্টোব রমনা থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্থ পাচার প্রতিরোধ আইনে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

জাপানের অর্থনৈতিক অঞ্চলে চীনের সামরিক মহড়া, সতর্ক টোকিও

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি এআই নয়: রিউমর স্ক্যানার

জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

১০

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

১১

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

১২

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

১৩

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

১৪

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

১৫

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১৬

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১৭

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১৮

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৯

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

২০
X