কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১০:৫৪ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা

আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতি বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শপথ নিয়েছেন। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়া তিনজন বিচারপতি হলেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, শপথ পাঠকারী তিন বিচারপতির পরিবারের সদস্যরা, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল ২৪ এপ্রিল রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেনকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই তিন বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। নতুন নিয়োগ পাওয়া এই তিন বিচারপতিসহ আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো আটজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১০

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১১

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১২

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৩

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৪

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৫

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১৬

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৯

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

২০
X