কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন আবদুস সালাম

নেতাকর্মীদের সঙ্গে আবদুস সালাম। ছবি : কালবেলা
নেতাকর্মীদের সঙ্গে আবদুস সালাম। ছবি : কালবেলা

নাশকতার ১৪ মামলায় স্থায়ী জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

বৃহস্পতিবার (১৬ মে) এসব মামলার শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল-সামছ জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

গত ২৯ এপ্রিল নাশকতার এসব মামলায় আবদুস সালাম উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পান। আজ মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক সব মামলায় তার অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

আব্দুস সালামের আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তাহের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার নাশকতার এসব মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন আবদুস সালাম। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে নাশকতার এ ১৪ মামলায় অস্থায়ী (অন্তর্বর্তীকালীন) জামিনের আবেদন মঞ্জুর করেন।

নাশকতার ১৪টি মামলার মধ্যে পল্টন, রমনা, মতিঝিল, নিউমার্কেট, মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার মামলায় আবদুস সালামের জামিন হয়।

উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতা আব্দুস সালামের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X