কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ওষুধের গাড়িতে পার হচ্ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, ধরলেন শিক্ষার্থীরা

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি। ছবি : সংগৃহীত
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি। ছবি : সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ওষুধের গাড়ি থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (৯ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সায়েন্স ল্যাবে সড়কের শৃঙ্খলার দায়িত্ব পালন করছিলেন শিক্ষার্থীরা। ওষুধের গাড়িটি পার হওয়ার সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা চালককে জিজ্ঞাসাবাদ করেন। চালক গাড়ির ভেতরে ওষুধ আছে দাবি করলেও দরজা খুলতেই দেখা যায়, সাবেক অ্যার্টনি জেনারেল এএম আমিন উদ্দিনের গাড়িচালক ওষুধের গাড়িতে করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছিলেন।

শিক্ষার্থীরা জানান, তারা সেখানে ট্রাফিকিংয়ের কাজ করছিলেন। সন্দেহ হলে তারা চালককে জিজ্ঞাসাবাদ করেন। তখন গাড়ির চালক জানান, ভেতরে শুধু ওষুধ আর কাপড় আছে। এ সময় আরও সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে গাড়ির দরজা খুলতে বলেন। কিন্তু চালক দরজা না খুলে তাড়াহুড়ো শুরু করেন। এরপর জোর করা হলে এবং অন্য সব শিক্ষার্থী একত্রিত হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি বাধ্য হয়ে দরজা খোলেন। এরপর বেরিয়ে আসে ভেতরের চিত্র। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়।

অপর এক শিক্ষার্থী বলেন, গাড়িচালকের লাইসেন্সও ছিল না। এতে বেশি সন্দেহ হয় আমাদের। তারপর আমরা লাইভে থেকে গাড়ির ভেতরে কী ছিল তা খুলে দেখাই। সেখানে বেরিয়ে আসে নানা ধরনের সরকারি নথি। তার মধ্যে একটি কাগজে শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর আছে। অনেকগুলো মামলার কাগজ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X