কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি

মো. সালাউদ্দিন চৌধুরী। পুরোনো ছবি
মো. সালাউদ্দিন চৌধুরী। পুরোনো ছবি

গাজীপুরের স্টাইলিশ গার্মেন্টসের চেয়ারম্যান, আজিজ চৌধুরী শিল্প গ্রুপের মালিক এবং বিজিএমইএ ও এফবিসিসিআই এর সদস্য সমাজ সেবক মো. সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার করছে কিছু অসাধু লোকজন।

এ বিষয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) জিএমপির বাসন থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে। সিআইডিকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

সালাউদ্দিন চৌধুরী ঘনিষ্ঠজনদের অভিযোগ, সালাউদ্দিন চৌধুরীর ব্যবসায়িক সুনামকে নষ্ট করতে, শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করতে ও অসৎ উদ্দেশ্য সাধনে কিছু অপপ্রচারকারী মাঠে কাজ করছে। এই কুচক্রী মহল এ কাজে তার শিশু সন্তানের ছবিও ব্যবহার করছে।

তারা জানান, সহধর্মিণী মাকসুদা মিশাও স্বামী সালাউদ্দিন চৌধুরীর সাথে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য তারা অনেক সুনাম বয়ে এনেছেন। মো. সালাউদ্দিন চৌধুরী ব্যক্তিগতভাবে দুইটা আইডি ব্যবহার করেন। এর বাইরে তার আর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। এই দুষ্কৃতকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সালাউদ্দিন চৌধুরী বলেন, কে বা কারা তার ব্যবসায়িক সুনাম নষ্ট করার জন্য তার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন লোকজনকে রিকুয়েষ্ট দিয়ে নগদ অর্থ দাবি করছে। যেখানে তার ছবি, তার স্ত্রী মিশা চৌধুরী (মাকসুদা মিশা) এবং তাদের সন্তান মিকাইল চৌধুরীর ছবি ব্যবহার করে এ অনৈতিক কর্মকাণ্ড করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X