কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা আব্দুল জব্বার গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় কাফরুল থানায় করা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুর-১০ এর শাহ আলী প্লাজা থেকে কাফরুলের সেনপাড়া এলাকা দিয়ে মামার বাসায় যাচ্ছিলেন ভুক্তভোগী মো. মোবারক হোসেন। ওই সময় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ভুক্তভোগী মোবারক হোসেন গুরুতর আহত হন।

পরে উপস্থিত লোকজন আহত মোবারককে প্রথমে পল্লবীর ইসলামী হাসপাতালে নেন। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরেবাংলা নগরের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় মোবারকের মামা মো. রুবেল হোসেন বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর কাফরুল থানায় ১০৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেন।

পরবর্তীকালে মামলার তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা পুলিশ। সবশেষ বৃহস্পতিবার আন্দোলনকারী ও মোবারকের ওপর হামলার ঘটনায় জড়িত আব্দুল জব্বারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার আব্দুল জব্বারের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X