কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৩:১১ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনকে সামনে রেখে অস্ত্র সংগ্রহ করেছিল ছাত্রদল নেতারা : ডিবি

ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী ও অন্যরা। ছবি : সংগৃহীত
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী ও অন্যরা। ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল করতে ছাত্রদল নেতারা অস্ত্র সংগ্রহ করেছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। তিনটি অস্ত্রসহ ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে তারা।

শনিবার (১৯ আগস্ট) লালবাগ থেকে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ওরফে জিসান (৩১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ বিল্লাহ (৩০), ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসাধারণ সম্পাদক মো. আরিফ বিল্লা (৩০), ছাত্রদলের ঢাবি শাখার সহসভাপতি মো. হাসানুর রহমান ওরফে হাসান (৩২), ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন (৩১), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোহাম্মদ বাবর (৩২) ও ছাত্রদলের ঢাবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আর রিয়াদকে (২৯) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

রোববার (২০ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার খোন্দকার নুরুন্নবী বলেন, তাদের মোবাইল জব্দ করে আমরা তাদের মোবাইল বিভিন্ন অস্ত্র ও জব্দ হওয়া অস্ত্রের ছবি দেখতে পাই। তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, তারা কার কাছ থেকে এবং কোথায় থেকে অস্ত্র সংগ্রহ করেছে। তারা একটি অস্ত্র টেকনাফ থেকে আর দুটি অস্ত্র পাবনা থেকে সংগ্রহ করে।

নুরুন্নবী বলেন, গ্রেপ্তারদের হোয়াটসঅ্যাপ কথোপকথনে বেশ কিছু তথ্য পেয়েছি কাদের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করেছে। যারা অস্ত্র সাপ্লাই দিয়েছে তাদের বিরুদ্ধেও আমাদের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, আসন্ন নির্বাচনকে। কেন্দ্র করে তারা নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অস্ত্র সংগ্রহ করছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেসহ দুটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় শুক্রবারে এই ছাত্রদলের নেতাদের ডিবি তুলে নিয়ে যায় এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মামলার এজাহারে যেভাবে উল্লেখ করা হয়েছে সেভাবেই আমরা তাদের গ্রেপ্তার করেছি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি।

সরকারি দলের অনেক নেতাকর্মী অস্ত্রসহ অনেক সময় ধরা পড়ে বা তাদের দেখা যায় তাদের বিষয়ে আপনার কোনো ব্যবস্থা নিবেন কিনা বা নিচ্ছেন কিনা এমন প্রশ্ন করা হলে ডিবির এই কর্মকর্তা বিষয়টি এড়িয়ে যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X