কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:০৪ এএম
অনলাইন সংস্করণ
বিটিআই জালিয়াতি

চীনা নাগরিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

চীনা নাগরিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বিটিআই নিয়ে জালিয়াতির ঘটনায় চীনের এক নাগরিকসহ পরিবেশক মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজের তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

সোমবার (২১ আগস্ট) রাতে গুলশান থানায় মামলা করা হয়। প্রতারণার এই মামলায় মার্শাল অ্যাগ্রোভেটের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, এক পরিচালক এবং চীনের নাগরিক আর লি কিওয়াংকে আসামি করা হয়েছে।

গুলশান থানার ওসি ফরমান আলী মামলার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, মামলা রুজু হয়েছে। আমরা তদন্ত করব এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনজীবী সাজেদ আহমেদ সাংবাদিকদের বলেন, জৈব কীটনাশক সরবরাহ নিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে।

তিনি বলেন, তারা (মার্শাল অ্যাগ্রোভেট) বিটিআই সরবরাহ করেছেন মোড়কজাত করে। যে উৎপাদকের কথা বলে তারা আমাদের পণ্যটি সরবরাহ করেছেন, ওই ম্যানুফ্যাকচারার আমাদের জানিয়েছে- পণ্যটি তাদের নয়। এইজন্য আমরা দণ্ডবিধির ৪২০, ৪০৬,৪৬৩ এবং ১০৯ ধারার অধীনে সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল অ্যাগ্রোভেটের বিরুদ্ধে এজাহার দায়ের করেছি। পুলিশ এটি মামলা হিসেবে গ্রহণ করেছে।

চীনের নাগরিক লি কিওয়াংকে আসামি করার বিষয়ে ডিএনসিসির আইনজীবী সাজেদ বলেন, লি কিওয়াং নিজেকে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন। কিন্তু বেস্ট কেমিক্যাল কোম্পানি আমাদের লিখিতভাবে জানিয়েছে, সে বেস্ট কেমিক্যালের কেউ নয়।

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশার লার্ভা নিধনে জৈব কীটনাশক বিটিআই প্রয়োগের কাজ গত ৭ অগাস্ট উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। এই কীটনাশকের পুরো নাম ব্যাসিলাস থুরিংয়েইনসিস ইসরায়েলেনসিস।

সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড থেকে ৫ টন বিটিআই আনা হয়েছে বলে সেদিন জানিয়েছিল ডিএনসিসি। মার্শাল অ্যাগ্রোভেট কেমিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি কোম্পানি কীটনাশকটি সরবরাহ করেছে।

সেদিন বিটিআই বিশেষজ্ঞ এবং সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি হিসেবে লি কিওয়াং নামে একজনকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সংবাদমাধ্যমে এ খবর দেখে গত ১৩ অগাস্ট নিজেদের ফেসবুক পেইজে বেস্ট কেমিকেল ইন্ডাস্ট্রিজ জানায়, সেগুলো তারা সরবরাহ করেনি। লি কিওয়াং তাদের কোনো কর্মী নয়। তাদের নাম ব্যবহার করে যারা ‘বিটিআই’ সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেয় কোম্পানিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X