কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত-জনতার আন্দোলনের সময় ছাত্র হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আনোয়ার পারভেজ সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টায় গেন্ডারিয়ার শাহ সাহেব লেনের বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আনোয়ার পারভেজ সাগর সাম্প্রতিক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের চোরা গোপ্তা মিছিলগুলোর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রেমন কালবেলাকে নিশ্চিত করে বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে আনোয়ার পারভেজ সাগর আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করে আসছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে সৃষ্ট সহিংসতার মামলা তিনি ৭৫ নম্বর আসামি।

আনোয়ার পারভেজ সাগর ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনীতি করেছেন জানিয়ে ওসি জানান, ঝিনাইদহ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নও সংগ্রহ করেছিলেন তিনি। একসময় তাকে শ্যুটার সাগর নামে ডাকা হতো। গেন্ডারিয়ায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং কয়েকটি কিশোর গ্যাং পরিচালনা করতেন।

তিনি বলেন, ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের ডান হাত হিসেবে কাজ করতেন সাগর। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১০

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১১

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১২

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৩

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৫

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৬

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৭

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৮

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

২০
X