কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১০:৫৪ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

৩২ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার আসামি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লাভলু। ছবি : কালবেলা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লাভলু। ছবি : কালবেলা

দীর্ঘ ৩২ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লাভলুকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৩০ আগস্ট) সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি জানান, ১৯৯১ সালের ২ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জমিজমার দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে আসামি মো. লাভলু ও তার সহযোগী অন্য আসামিরা মিলে জহির পাটোয়ারীকে (২৮) পরিকল্পিতভাবে অপহরণ করে নির্জন বিলে নিয়ে যায়। এরপর কৌশলে জহিরকে কুপিয়ে ও গামছা দিয়ে পেঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যার পর জহিরের মরদেহ গর্ত করে মাটি চাপা দিয়ে গুম করে।

ঘটনার এক মাস পর এলাকার এক চাষি তার জমিতে হালচাষ করতে গিয়ে পচা গলিত লাশ দেখতে পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনায় নিহত জহিরের ছেলে বাদী হয়ে আসামি লাভলুসহ সহযোগীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা করেন।

এএসপি শিহাব করিম আরও জানান, পরে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এ মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।

তিনি বলেন, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে চলে যান। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। দীর্ঘ ৩২ বছর বিভিন্ন জেলায় পলাতক থাকার পর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাষাঢ়া মোড় এলাকা থেকে লাভলুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X