ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

আদালত থেকে দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আদালত থেকে দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে ২০১৪ সালে পুলিশের এক সদস্যের সঙ্গে অপর পুলিশ সদস্যের স্ত্রীর পরকীয়ার জেরে খুন হওয়া পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দম্পতিকে ফাঁসির আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন অর রশিদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— ঝালকাঠি জেলার নলছিটি থানার ভবানীপুর এলাকার মোনাসেফ আলীর ছেলে কনস্টেবল মো. আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী।

অন্যদিকে, ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় মোছা. কুলছুম (৫৮) হত্যা মামলায় রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড এবং দ্বীন ইসলাম নামে অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিজ্ঞ বিচারক জয়নাব বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে পুলিশ সদস্যের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় প্রেমিকার ভাড়া বাসায় পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হন পরকীয়া প্রেমিক পুলিশ কনস্টেবল সাইফুল ইসলাম। খুনের পর বস্তাবন্দি অবস্থায় লাশ গুম করতে গিয়ে নগরীর টাউন হল মোড়ে লাশসহ হাতেনাতে পুলিশের হাতে আটক হন অভিযুক্ত পুলিশ দম্পতি। ঘটনার পর নিহত সাইফুলের মা মোছা. মুলেদা বেগম কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, আলাউদ্দিনের স্ত্রী নাসরিন নেলীসহ আরও অজ্ঞাতনামা দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এ রায় প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিজ্ঞ বিচারক হারুন-অর রশিদ।

অন্যদিকে, ২০২২ সালে তারাকান্দা থানায় প্রতারণা করে স্বর্ণ চুরির ঘটনায় মোছা. কুলছুম (৫৮) হত্যা মামলায় রুবেল মিয়াকে (৩০) মৃত্যুদণ্ড এবং অন্য আসামি দ্বীন ইসলামকে (১৯) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিজ্ঞ বিচারক জয়নাব বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X