কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

জব্দকৃত জিনিসপত্রসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
জব্দকৃত জিনিসপত্রসহ গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান এলাকা থেকে মাদকসহ চারজনকে মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

মঙ্গলবার (১ জুলাই) খিলক্ষেত বাজার ও উত্তরখান এলাকায় অভিজান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৫৯৫ পিস ইয়াবা, ১ কেজি ব্রাউন সুগার, ৪৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাবু (৩৩), রনি (৩৩), বক্কর (২৮) ও আলমগীর (৩৫)।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে বাবু (৩৩)-কে আটক করে। পরবর্তীতে তার তথ্য অনুযায়ী উত্তরখান এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রনি (৩৩) বক্কর (২৮), আলমগীর (৩৫)-কে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করে।

এতে বলা হয়, উক্ত অভিযানে তল্লাশি কার্যক্রম শেষে ৫৯৫ পিস ইয়াবা, ১ কেজি ব্রাউন সুগার, ৪৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উল্লেখ্য, তাদের বিরুদ্ধে ইতোপূর্বে মাদকসেবনসহ অন্যান্য সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে। পরে ওই আসামিদের উত্তরখান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X