খুলনা ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলের খুলনা বিভাগীয় সমাবেশ ১ ডিসেম্বর

জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলসহ সমমনা ৮ দলের লোগো। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলসহ সমমনা ৮ দলের লোগো। ছবি : সংগৃহীত

আন্দোলনরত জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল আগামী ১ ডিসেম্বর খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। এ সমাবেশকে কেন্দ্র করে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। এতে বক্তব্য দেবেন ইসলামী সমমনা ৮ দলের শীর্ষ নেতারা।

জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে প্রচারণার অংশ হিসেবে ৭টি বিভাগীয় শহরে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ সমমনা দলগুলো।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ২টায় ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (চরমোনাই পীর), খেলাফত মজলিসের আমির মামুনুল হক, সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। এ ছাড়া স্থানীয় শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সহসভাপতি শেখ নাসির উদ্দিন বলেন, খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সফলে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে সমাবেশ সফলে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান জানান, খুলনা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে। দফায় দফায় ৮ দলের প্রস্তুতি চলছে। ৮ দলের নেতারা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল থেকে পিকচার প্যালসসহ বড় বাজারে লিফলেট বিতরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X