রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে অপহৃত সেই ঢাবি শিক্ষার্থী উদ্ধার

অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
অপহরণের শিকার ঢাবি শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই শিক্ষার্থীকে উদ্ধার করেছে সাজেক থানা পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, ‘সাজেক থানাধীন সাজেক ইউনিয়নের দাড়িপাড়া বুনো আদাম এলাকা থেকে সাজেক থানা পুলিশ অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধার করেছে। তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। বেলা সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে তাকে অপহরণ করে।’

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ওই ছাত্রীকে অপহরণের খবর পাওয়া যায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, যতটুকু শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে ৩২ জনের টিম সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে অস্ত্রের মুখে এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

উল্লেখ্য, অপহরণের শিকার ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১০

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১১

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৩

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৪

আবারও দেশে ভূমিকম্প

১৫

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৬

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৭

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৮

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৯

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

২০
X