রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে ব্যবসায়ীর বাসা থেকে ১০৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার ৪

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার ও ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার উত্তর চর ভেদুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মূল হোতা মো. বিল্লাল হোসেন, মো. হোসেন সোহান (৩৩), বকুল বিবি (৫৬) ও কুলসুম বিবি (৫০)। এরমধ্যে গ্রেপ্তার সোহান ও বকুল বিবি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা। এছাড়া গ্রেপ্তার কুলসুম বিবি একই উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা।

র‍্যাব-৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর সদরঘাট এলাকা থেকে ডাকাতি চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একই দিন দুপুরে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া গ্রামের আব্দুল রশিদ মিস্ত্রির বাড়ি থেকে হোসেন, বকুল বিবি ও কুলসুম বিবিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারের কিছু অংশ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, হোসেন সোহান ও তার সহযোগীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এর ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর রাজধানীর মিরপুর দারুস সালাম থানার মাজার রোড এলাকায় ৫/৬ জন দুষ্কৃতকারী এক ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর হাত, পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে লুটপাট চালায়। ওই সময় তারা আলমারির তালা ভেঙে নগদ ৩২ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি স্বর্ণালংকার ও কয়েকটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১১

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১২

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৩

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৪

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৫

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৬

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৭

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৮

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৯

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

২০
X