কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর মিরপুরে চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) মিরপুর মধ্য পীরের বাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোসা. জেসমিন রেজা (৪০), মো. মির্জা সাগর (২১) ও জোবায়ের হোসেন (২৫)। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, বি এলার্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। গ্রেপ্তার জেসমিন এই প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং বাকি দুই জন কর্মকর্তা পরিচয় দেন। এরপর চাকরি দেওয়ার নামে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেন। এরপর চাকরিও দেন না, সেই টাকাও দেন না!

ওসি মহসীন বলেন, ভুক্তভোগীদের অভিযোগ, বি এলার্ট সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে ফেসবুক পেইজ থেকে মার্কেটিং ও নিরাপত্তারক্ষীসহ বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। বিজ্ঞাপনে পদগুলোর জন্য ১০ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়। সেই বিজ্ঞাপন দেখেই মিরপুরের অফিসে আসেন বেকার ও চাকরিপ্রত্যাশীরা। এসব যুবকের কাছ থেকে প্রথমেই ৫০০ টাকা করে নেন রেজিস্ট্রেশনের নামে। এরপর জামানত হিসেবে নেন ২০ হাজার টাকা। ১০ হাজার টাকা বেতনের চাকরির জন্যও তাদের ২০ হাজার হাজার জামানত হিসেবে দিতে হয়। কিন্তু টাকা দেওয়ার পর আর চাকরি মেলে না। শুরু হয় টালবাহানা। প্রাপ্ত অভিযোগ মতে, তারা ৬ জনের কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা জামানত নিয়ে আর চাকরি দেননি। উল্টো তাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেওয়া হয়। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১২

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৩

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৪

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৫

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৭

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৮

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৯

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

২০
X