কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় রিমান্ডে ২ পুলিশ কর্মকর্তা

রিমান্ডে নেওয়া দুই এসআই তুহিন কাজী ও মশিউর রহমান তাপস।
রিমান্ডে নেওয়া দুই এসআই তুহিন কাজী ও মশিউর রহমান তাপস।

চাঁদাবাজির মামলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

রিমান্ডে নেওয়া দুই এসআই হলেন- তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত ছিলেন।

বুধবার (২০ ডিসেম্বর) আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের উপপরিদশক (এসআই) জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়।’

এর আগে গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ ওই দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ জামান আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ও মারধরের অভিযোগ রয়েছে। মামলার বাদী শাহাদাৎ সরকার শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন।

৯ ডিসেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত দুই এসআই নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১০

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১১

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১২

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৩

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৪

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৬

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৭

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৮

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৯

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

২০
X