কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বসিলায় বাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টা, থানায় মামলা

ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার মোহন। ছবি : সংগৃহীত
ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার মোহন। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর বছিলায় জোরপূর্বক অন্যের জমি দখলের চেষ্টা ও একটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এই ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এতে ১৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মোহন নামে একজনকে গ্রেপ্তার করেছে।

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আবু তালেব বলেন, ঘটনার দিন মাহবুবুর রহমান নামে একজনের জমি দখলের চেষ্টা করছিল দুর্বৃত্তরা। সেখানে সিসিটিভি ক্যামেরা ও সাইনবোর্ড ভাঙচুর করা হয়। পরে আলী হোসেন নামে এক হাউজিং ব্যবসায়ীর বাড়িতে হামলা হয়। এই ঘটনায় হাজারীবাগ থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ মোহন নামে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।

স্থানীয়রা বলছে, এই অপরাধী গ্রুপটি বসিলা, চাঁদ উদ্যানসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে তারা।

হাজারীবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, ঘটনার পরপরই আমাদের টিম পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে মোহনকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে তোলা হয়েছে।

অপর একটি সূত্র জানিয়েছে, জমি দখল ও বাড়ি ভাংচুরের ঘটনায় যে দুটি মামলা হয়েছে।

ভুক্তভোগী মাহবুবুর রহমান জানান, তিনি ও তার বোন বসিলায় ১৩ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক। যা দীর্ঘদিন তাদের দখলে রয়েছে। কিছুদিন ধরে মো. কবির হোসেন ও তার ভাই মো. মুকুলের নেতৃত্বে মো. সাদেক, মোতালেব হোসেন, আক্তার হোসেন, মো. রিতু, মো. শাকিব, মো. মোহন মো. শাহিন, সোলেমান, রাসেল চৌকিদার, মো. বাবু, মো. রাফি ও মো. সেলিম জমিটি জোর পূর্বক দখল করার পাঁয়তারা চালাচ্ছে। বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছিল। এরই জের ধরে সোমবার জায়গা ছেড়ে চলে যাবার জন্য হুমকি দেয় এবং ২০-২৫ জন জমি দখলের চেষ্টা করে এবং সেখানে থাকা সিসি ক্যামেরা, সাইনবোর্ড ও গেইট ভাঙচুর করে। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে ভুক্তভোগী আরেক ব্যবসায়ী মো. আলী হোসেন বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা আমার বাড়িতে হামলা করেছে। আমি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করি। এরপরও কেন হামলা করল জানি না। বিষয়টি নিয়ে থানায় মামলা করেছি। একজন গ্রেপ্তার হয়েছে।

তিনি বলেন, যারা হামলা করেছে তারা সাবেক কাউন্সিলর রাজীবের অনুসারী। কারণ, আমি যখন মামলা করতে থানায় ছিলাম তখন রাজীব আমাকে ফোন করে বলেছে, মামলা না করতে। তিনি সব মীমাংসা করে দিবেন।

এসব বিষয়ে জানতে সাবেক কাউন্সিলর রাজীবকে তার একাধিক ব্যক্তিগত মোবাইলে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১০

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১১

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১২

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৩

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৪

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৫

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৬

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১৭

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৮

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৯

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

২০
X