কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক তরুণীকে নিজ বাড়ির পাশে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। ভারতের রাজস্থানের বিকানেরে এ ঘটনা ঘটে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত দুজন শ্রমিক। তরুণীর বাড়ির সামনেই একটি মাঠে কাজ করছিলেন। কাজের ফাঁকে তারা তরুণীর বাড়িতে আসেন। ভুক্তভোগীর মায়ের কাছে চা খেতে চান। কিন্তু তিনি দিতে রাজি হননি। শ্রমিকরা ফিরে গিয়ে আবার কাজ শুরু করেন।

রাতের দিকে ঠান্ডা বাড়তে থাকায় আবার ওই দুই শ্রমিক তরুণীর বাড়িতে আসেন। এবারও চা খাওয়ানোর জন্য অনুরোধ করেন। তবে এবার আর ফেরাননি তরুণীর মা। তিনি দুই শ্রমিককে ঘরে ডেকে নেন। তারপর তাদের বসতে বলে চা করতে রান্নাঘরে যান।

বানানো হয়ে গেলে তিনি তার মেয়েকে বলেন শ্রমিকদের চা দিয়ে আসতে। তখন তরুণী চা নিয়ে শ্রমিকদের কাছে যান। তার কিছু পরেই মেয়ের চিৎকার শুনে মা বেরিয়ে এসে দেখেন শ্রমিকরা তার মেয়েকে ধর্ষণ করছেন। তিনি বাঁচাতে গেলে তরুণীকে পানি ট্যাঙ্কের মধ্যে ফেলে দিয়ে শ্রমিকরা পালিয়ে যান।

এ সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা তরুণীকে ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বিকানেরের ডেপুটি পুলিশ সুপার নিকেত পারেখ জানান, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১০

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১১

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১২

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৩

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৪

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

১৫

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

১৬

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

২০
X