কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতকাল আসছে আর সাথে বাড়ছে বায়ুদূষণের ঝুঁকি। বাতাস যত দূষিত, আমাদের ফুসফুস ততই প্রভাবিত হচ্ছে। বিশেষ করে শহরের মানুষরা, যেখানে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) নিয়মিত উচ্চ থাকে, তাদের জন্য ফুসফুসের যত্ন নেওয়া খুব জরুরি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, মাত্র কয়েকটি দেশ বায়ুর মানদণ্ড পূরণ করেছে। ভারতের মধ্যে ১৩টি শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় রয়েছে। দূষিত বাতাস শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতা বাড়ায়।

ধূমপান ও দূষণের প্রভাব

ধূমপান শুধু নিজের জন্য নয়, আশপাশের মানুষের জন্যও ক্ষতিকর। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি থাকে, কারণ তারা বড়দের তুলনায় বেশি শ্বাস নেয়। ডা. মৌমিতা মিশ্র বলেন, ‘গর্ভাবস্থায় মায়ের ধূমপান বা দূষণের সংস্পর্শে থাকা ভবিষ্যতে শিশুদেরও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-এর ঝুঁকি বাড়ায়।’

প্রধান বায়ু দূষণ উপাদান

বাতাসে মিশে থাকা ক্ষতিকর উপাদানগুলোর মধ্যে প্রধান ৫টি হলো :

পার্টিকুলেট ম্যাটার (PM10, PM2.5) : ফুসফুসের গভীরে প্রবেশ করে।

গ্রাউন্ড-লেভেল ওজোন : হাঁপানি ও শ্বাসকষ্ট বাড়ায়।

কার্বন মনোক্সাইড : শরীরে অক্সিজেন পৌঁছানো বাধাগ্রস্ত করে।

সালফার ডাইঅক্সাইড : গলা ও চোখে জ্বালা সৃষ্টি করে।

নাইট্রোজেন ডাইঅক্সাইড : যানবাহনের ধোঁয়া থেকে আসে, ফুসফুসের সমস্যা বাড়ায়।

এগুলো শুধু শ্বাসনালি নয়, রক্তপ্রবাহের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গকেও ক্ষতি করতে পারে। গবেষণায় দেখা গেছে, এর সঙ্গে ক্যানসারের সম্পর্কও রয়েছে।

ফুসফুসে সমস্যা আছে কিনা বোঝার লক্ষণ

নিম্নলিখিত লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া উচিত :

- একটানা কাশি (এক সপ্তাহের বেশি)

- নাক বা গলায় জ্বালা

- শ্বাস নিতে কষ্ট বা হাঁপ ধরা

- অল্প কাজেই দমবন্ধ ভাব

- বুক ব্যথা বা শ্বাস নিতে অসুবিধা

- আগের অসুখ (যেমন হাঁপানি) বেড়ে যাওয়া

কখন ফুসফুস পরীক্ষা করাবেন

প্রতি বছর দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় পালমোনারি ফাংশন টেস্ট (PFT) করানো উচিত– ঠিক যেমন বছরে একবার সুগার বা কোলেস্টেরল চেক করা হয়। ডা. মিশ্র বলেন, স্পাইরোমেট্রি একটি দ্রুত, সহজ এবং ব্যথাহীন পরীক্ষা। এতে ফুসফুস কতটা ভালো কাজ করছে তা বোঝা যায়।

স্পাইরোমেট্রি কিভাবে হয় :

একটি যন্ত্রে জোরে শ্বাস ফেলে ফুঁ দিতে হয়। বোঝা যায় : ফুসফুসে সংকোচন আছে কি না, ধূমপানের ক্ষতি, হাঁপানি বা COPD-এর অবস্থা, দূষণের প্রভাব এবং চিকিৎসার জন্য পরামর্শ।

যদি স্পাইরোমেট্রিতে সমস্যা ধরা পড়ে

ডাক্তার আরও কিছু পরীক্ষা করতে পারেন। যেমন, লাং প্লেথিসমোগ্রাফি : ফুসফুসের আয়তন ও প্রতিরোধ মাপার জন্য।

Gas Diffusion Test : অক্সিজেন কত ভালোভাবে রক্তে মিশছে তা যাচাই করতে।

কার্ডিওপালমোনারি এক্সারসাইজ টেস্টিং (CPET) : হাঁটা বা ব্যায়ামের সময় ফুসফুস ও হৃদপিণ্ডের কার্যকারিতা পরীক্ষা।

তথ্যসূত্র : হেলথ শটস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

১০

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১১

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১২

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৩

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৬

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৭

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৮

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৯

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

২০
X