শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত
রংপুর রাইডার্স। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরকে সামনে রেখে দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এবার তারা দলে ভিড়িয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালানকে। শনিবার (০৬ ডিসেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে রংপুর।

বিপিএলের সবশেষ আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠে নেমেছিলেন মালান। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে নিজের দিনে কতটুকু ভয়ংকর হতে পারেন মালান তা একাধিকবারই প্রমাণ দেখিয়েছেন। রংপুরের টিম ম্যানেজমেন্ট মনে করছে, মালানের অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারকে আরও স্থিতিশীলতা ও শক্তি জোগাবে।

ইংল্যান্ডের সাবেক ব্যাটারের পাশাপাশি কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের মতো তারকাদের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর। বাকিরা পুরো মৌসুম খেললেও ফাহিম কতদিন খেলতে পারবেন সেটা এখনো নিশ্চিত নয়। এছাড়া নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। নিলাম থেকে তারা দলে নেয় এমিলিও গে এবং মোহাম্মদ আখলাককে।

রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, খাওয়াজা নাফে, সুফিয়ান মুকিম, কাইল মেয়ার্স, ফাহিম আশরাফ, ইফতিখার আহমেদ, ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরি, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, মেহেদী হাসান সোহাগ, এমিলিও গে, মোহাম্মদ আখলাক।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১০

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১১

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১২

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৩

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৪

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৫

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৬

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৭

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৮

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৯

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

২০
X