কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
ছিনতাইকারী ধরতে অভিযান

৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ১৪৫

গ্রেপ্তার তিন ছিনতাইকারী। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিন ছিনতাইকারী। ছবি : কালবেলা

রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের হাতে পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার খুন হওয়ার পর রাজধানীজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত ৪৮ ঘণ্টা ধরে চলা ওই অভিযানে ১৪৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদস্য খুনে ‘জড়িত’ তিন ছিনকারীকে গ্রেপ্তারের কথাও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সোমবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন।

শনিবার ভোরে ফার্মগেটে খুন হন ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান। কারা, কেন তাকে হত্যা করেছে-তা নিয়ে সন্দেহ থাকলেও আজকের ব্রিফিংয়ে অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বলেন, ‘ফার্মগেট এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন পুলিশ সদস্য মনিরুজ্জামান।’

তিনজন জড়িত ছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ছিনতাই করার উদ্দেশ্যে তাকে আক্রমণ করে তিন ছিনতাইকারী। এ সময় পুলিশ সদস্য মনিরুজ্জামান তাদের বাধা দেন। তাকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা পশ্চিম দিক দিয়ে পালিয়ে যায়। মোহাম্মদপুর গিয়ে তারা আলাদা হয়ে যায়।

সাংবাদিকরা জানতে চান, ঈদের ছুটিতে টহল পুলিশ, চেকপোস্ট বা গোয়েন্দা কার্যক্রমে ব্যত্যয় থাকায় ছিনতাই-ডাকাতি হয়েছে কি-না? জবাবে পুলিশ কর্মকর্তা মহিদ উদ্দিন বলেন, ‘ঈদের ছুটিতে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করা হয়েছে। ঈদের আগে ১ হাজারেরও বেশি ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুলিশ বসে নেই। মানুষের নিরাপত্তা দিতে কাজ করছে। তবে নিজের নিরাপত্তা নিজেরই আগে ভাবতে হবে।’

পুলিশ কর্মকর্তারা জানান, কনস্টেবল মনিরুজ্জামান হত্যায় রাব্বি (২১), লিটন (২১) এবং কামরুল নামে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১০

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১১

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১২

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৩

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৪

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৫

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৭

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৮

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

১৯

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

২০
X