রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ
অবৈধ সম্পদ অর্জন

স্ত্রীসহ সাবেক মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা 

তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমান। ছবি : সংগৃহীত
তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমান। ছবি : সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার স্ত্রী মহিমা রহমানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২১ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র মতে, তাদের বিরুদ্ধে ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলায় মাহবুবুর রহমানের বিরুদ্ধে ১৩ কোটি ৬৭ লাখ ৪১ হাজার ১১১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি মাহবুব স্পিনিং মিলস লিমিটেডের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি মোট ১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৭৯৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দিয়েছেন। যার মধ্যে ১ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৬৮৫ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও বাকি টাকার কোনো বৈধ উৎস দুদকের অনুসন্ধানে মেলেনি।

অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী মিসেস মহিমা রহমানের পাশাপাশি মাহবুবুর রহমান খানকেও সহযোগী আসামি করা হয়েছে। এ মামলায় পেশায় গৃহিণী মহিমার নামে ৬ কোটি ৬৮ লাখ ৪ হাজার ৩৪৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। যা তিনি অসাধু উপায়ে অর্জন করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তা। আর ওই সম্পদ তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থ দ্বারা গড়েছেন। যে কারণে স্বামীকে সহযোগী আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলায় অভিযোগ আনা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১০

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১১

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১২

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৩

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৫

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৮

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৯

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

২০
X